নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ৫৯ দিনে ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ভারত থেকে আসা ২০ বোতল মদ উদ্ধার করেছে: বিজিবি। প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রির পরিকল্পনা নিয়েছে: টিসিবি। মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে ২ জন নিহত। পাঁচ হাজারের বেশি সংস্থার সমন্বয়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। পরাজিত জামায়াত প্রার্থীর বাড়ীতে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন। শাহবাগে ৪ দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে: আসিফ মাহমুদ।

মনের মতো জীবন সঙ্গী পেলে বিয়ে করবেন : তমা মির্জা।

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
 ঢাকায় সিনেমা নির্মাতা রায়হান রাফীর সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জনটা নতুন নয় গত কয়েকবছর ধরেই সিনেমাপাড়ায় শোনা যাচ্ছে তাদের প্রেমের খবর। মাঝে ডানা মেলেছিল বিচ্ছেদের গুঞ্জনও ফের এরকম আভাস নায়িকার কণ্ঠে।
জানালেন বিয়ে-সংসার করার মতো মানুষ এখনও খুঁজে পাননি। এতে অনেকের ধারণা দুজনের পথ দুদিকে বেঁকে গেছে। এজন্যই রাফীকেও পছন্দের তালিকায় রাখছেন না।
 বিয়ে-সংসার নিয়ে তমা বলেন, ‘সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করব-এমন মানুষ এখনো পাইনি। জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়। আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পারিনি-এটাও নিছক মিথ্যা হবে।’
তিনি যোগ করেন, ‘প্রেম বারবার আসতে পারে। কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন। তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন।’
তমা আরও বলেন, ‘জীবনের যেসব সময়ে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে, তখন হয়তো ভেবেছি, বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই, তাই তেমন কিছু ভাবছি না।
তমাকে সবশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। ছবিটি পরিচালনা করেন শিহাব শাহীন।

 

আরও পড়ুন