নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

বন্যার্তদের সহায়তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৩৩ লাখ টাকা প্রদান

সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন হিসেবে ৩৩ লাখ ৮৩ হাজার ৩৯৩ টাকার চেক জমা দিয়েছে।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পনেরোটি চেকের মাধ্যমে মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের কাছে এ টাকা জমা দেওয়া হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারীদের আগ্রহের প্রেক্ষিতে গত ২৫ আগস্ট একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। বৃহস্পতিবার মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থা চেকগুলো জমা দিয়েছে।

এ ছাড়া বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার সমিতির নেতৃবৃন্দ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার হাতে বন্যাদুর্গতদের সহায়তার জন্য ০৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এসোসিয়েশনের সভাপতি মো: জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহা. শিপলু জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন

আরও পড়ুন