নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন।

বিনোদন ডেস্ক।

এবার সংগীতেও নিজের প্রতিভার জানান দিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, এর আগে বুধবার প্রকাশিত হয়েছে তার প্রথম একক গান ‘পাবলো’।গানটির কথা ও সুর নিজেই করেছেন হানিয়া। পাঞ্জাবি র‍্যাপধর্মী গানটিতে তাকে ঘিরে মানুষের নানা মন্তব্য, সমালোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলা আলোচনার বিষয়গুলো তুলে ধরেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় গানটি প্রকাশ করেন হানিয়া। গানটির মাধ্যমে যারা তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করেন, তাদেরও জবাব দিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে তার প্রতি ভালোবাসা ও সমর্থন জানানো অসংখ্য ভক্তের কথাও উঠে এসেছে গানের কথায়।

গানের শেষদিকে ভারতের একটি বাস্তবতাভিত্তিক টেলিভিশন অনুষ্ঠানের অংশ ব্যবহার করেছেন হানিয়া। সেখানে ভারতীয় টেলিভিশন তারকা রাখি সাওয়ান্তকে হানিয়াকে উদ্দেশ করে বিশেষ বার্তা দিতে দেখা যায়।

রাখি সাওয়ান্ত বলেন, ‘হানিয়া, আমার ভালোবাসা, চিন্তা করো না। বুঝতে পেরেছ?’ এরপর হানিয়াকে স্বর্গের কন্যা উল্লেখ করে তিনি বলেন, তার মুখে ঐশ্বরিক আলো রয়েছে এবং তার সৌন্দর্যে অন্যরা ঈর্ষান্বিত।হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে রাখি সাওয়ান্ত তাকে শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করার পরামর্শও দেন।

হানিয়ার সংগীতে অভিষেক এবং গানের সঙ্গে রাখি সাওয়ান্তের বক্তব্য যুক্ত করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। অনেকে এটিকে দুই তারকার একটি ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবেও দেখছেন।

গানটির বিভিন্ন অংশে নিজের সমালোচকদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন হানিয়া। অন্যের নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দেওয়ার কথা জানিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, সমালোচনা কিংবা নেতিবাচকতা তার ওপর কোনো প্রভাব ফেলে না।

amardesh24.com

 

আরও পড়ুন