নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নাটোর মহাসড়কে দুর্ঘটনায় এক শিশু আহত। পেশাদার ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানো আহবান: প্রধান মন্ত্রী। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যাধুনিক ই-থ্রি সেন্ট্রি (E-3 Sentry) রাডার বিমান ধ্বংস হয়েছে। তেল শোধনাগারে ভয়াবহ আগুন। সাগরীকা কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ৮ ইউনিট। মিটার চার্জ সম্পূর্ণ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে: সরকার। নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে ১১ জেলায়: সরকার। দীঘিনালায় জ্বালানি সংকট ও অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে সেনা-পুলিশের যৌথ অভিযানে। দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ব্যবস্থার ওপর গভীর অবিশ্বাসের বহুমাত্রিক প্রতিফলন।

দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক।

শিক্ষাবিদ ও সমাজসেবী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমা। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দিলারা হাফিজ একজন সজ্জন ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন গুণী মানুষকে হারালো।” তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ শিক্ষা ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ কর্মজীবনে দিলারা হাফিজ দেশের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বিভিন্ন সময়ে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।তার এই অবদান দেশের শিক্ষা খাতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন