নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নাটোর মহাসড়কে দুর্ঘটনায় এক শিশু আহত। পেশাদার ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানো আহবান: প্রধান মন্ত্রী। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যাধুনিক ই-থ্রি সেন্ট্রি (E-3 Sentry) রাডার বিমান ধ্বংস হয়েছে। তেল শোধনাগারে ভয়াবহ আগুন। সাগরীকা কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ৮ ইউনিট। মিটার চার্জ সম্পূর্ণ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে: সরকার। নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে ১১ জেলায়: সরকার। দীঘিনালায় জ্বালানি সংকট ও অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে সেনা-পুলিশের যৌথ অভিযানে। দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ব্যবস্থার ওপর গভীর অবিশ্বাসের বহুমাত্রিক প্রতিফলন।

পেশাদার ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানো আহবান: প্রধান মন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক।

পেশাদার ক্রীড়াবিদদেরখেলোয়াড়ি জীবনে রাজনীতিতে না জড়ানোর আহ্বান  জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানটি এক পর্যায়ে অনেকগুলো বছর বন্ধ থাকলেও বর্তমানে অনুষ্ঠানটি বিটিভিতে আবার চালু হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারা দেশব্যাপী নতুন পরিসরে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

তারেক রহমান বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন কিংবা শরীর চর্চার বিষয় নয় বরং সারা বিশ্বে ক্রীড়া এখন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না। ২০২৬ সালে জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে আমরা দলীয় ইশতেহার প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম, জনরায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করবো। জনগণের কাছে দেয়া সে প্রতিশ্রুটি বাস্তবায়নের পর্ব আনুষ্ঠানিকভাবে আজ থেকেই শুরু হলো।

তিনি বলেন, যিনি যে খেলায় ভালো করতে পারবেন, যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের খেলাটিকে নিশ্চিন্তে পেশা হিসেবে গ্রহণ করে মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারেন এবং পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের ও পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা বা টানাপোড়েনে না ভোগেন, সে লক্ষ্যে বর্তমান সরকার খেলোয়াড়দের ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়নের কাজ শুরু করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন