নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নাটোর মহাসড়কে দুর্ঘটনায় এক শিশু আহত। পেশাদার ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানো আহবান: প্রধান মন্ত্রী। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যাধুনিক ই-থ্রি সেন্ট্রি (E-3 Sentry) রাডার বিমান ধ্বংস হয়েছে। তেল শোধনাগারে ভয়াবহ আগুন। সাগরীকা কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ৮ ইউনিট। মিটার চার্জ সম্পূর্ণ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে: সরকার। নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে ১১ জেলায়: সরকার। দীঘিনালায় জ্বালানি সংকট ও অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে সেনা-পুলিশের যৌথ অভিযানে। দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ব্যবস্থার ওপর গভীর অবিশ্বাসের বহুমাত্রিক প্রতিফলন।

তেল শোধনাগারে ভয়াবহ আগুন।

আন্তর্জাতিক ডেস্ক।

আবারও উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের হাইফা শহরে। ইরানের হামলায় শহরের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে।হামলা-পাল্টা হামলার সম্ভাবনার কারণে জ্বালানি স্থাপনাগুলোকে ঘিরে সংঘাতের ঝুঁকি আরও বেড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের একটি শিল্প এলাকায় আঘাত হেনেছে। একই সঙ্গে ইসরায়েলি টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাইফা শহরের তেল শোধনাগার থেকে ঘন ধোঁয়া উঁচুতে ওঠছে। এই শোধনাগারটি এর আগেও চলমান সংঘাতে হামলার শিকার হয়েছিল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শোধনাগারের একটি জ্বালানিবাহী ট্যাংকারে আঘাত হানায় আগুন লাগে বলে ইসরায়েল ফায়ার সার্ভিস জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাইফার বাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন লেগেছে। উল্লেখ্য, গত ১৯ মার্চও এই শোধনাগার ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রতিহত করা হামলার ধ্বংসাবশেষ সরাসরি শোধনাগার কমপ্লেক্সে আঘাত করলে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে একটি ট্যাংকারে আঘাতের চিহ্ন এবং কমপ্লেক্সের আরেকটি ভবনের ছাদ থেকে ঘন ধোঁয়া বের হতে দেখেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের ইরানি ক্ষেপণাস্ত্র হামলায়ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন