নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। ইনজুরির কারণে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারছেন না নেইমার। ঐতিহাসিক পারফরম্যান্স এবার গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন জোসিমার। প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে সুইজারল্যান্ড ও বসনিয়া ও হার্জেগোভিনা। গণমাধ্যম কমিশন গঠনের এখন বড় সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আবারও দেশের বাজারে স্বনের দাম বেড়েছে। ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন।

দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে।

দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে,গতকাল বৃহস্পতিবার  রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৪।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। ঢাকা থেকে এর অবস্থান প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। কম্পনের মাত্রা হালকা হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ঝাঁকুনি অনুভূত হয়েছে। হঠাৎ এই কম্পনের ফলে কয়েকটি এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

দেশে সাম্প্রতিক সময়ে ঘনঘন ভূমিকম্প অনুভূত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসির তথ্যানুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের সন্নিকটে অবস্থিত।

গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প কেঁপে ওঠে পুরো দেশ। সেই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভুটান এবং এর কম্পন দীর্ঘক্ষণ অনুভূত হয়েছিল।

amardesh24.com

আরও পড়ুন