নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। ইনজুরির কারণে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারছেন না নেইমার। ঐতিহাসিক পারফরম্যান্স এবার গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন জোসিমার। প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে সুইজারল্যান্ড ও বসনিয়া ও হার্জেগোভিনা। গণমাধ্যম কমিশন গঠনের এখন বড় সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আবারও দেশের বাজারে স্বনের দাম বেড়েছে। ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন।

গণমাধ্যম কমিশন গঠনের এখন বড় সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা এবং একটি স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের এখন বড় সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্র জহির উদ্দিন স্বপন গতকাল  বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নবিষয়ক কর্মশালা শেষে তিনি বলেন, সরকার এই সংস্কারপ্রক্রিয়ায় রাষ্ট্রের পক্ষ থেকে কেবল একজন ‘সহায়ক’ ও সহযোগী অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, দেশের প্রায় সব গণমাধ্যম–সংশ্লিষ্ট সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে, যা দেশের গণমাধ্যমের ইতিহাসে একটি ঐতিহাসিক অর্জন। এর মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ গড়ে তোলার জন্য একটি ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে আলোচনা অব্যাহত থাকবে এবং একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। তবে কমিশনের গঠন, পরিধি ও এখতিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা এখনও বাকি। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ভবিষ্যৎ কমিশন গঠনে বিবেচনায় নেওয়া হবে।

amardesh24.com

আরও পড়ুন