নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ। বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বাসে আগুন। জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে আজ। রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্যে সাক্ষাৎ। ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ডাকাতি। বাংলাদেশ- ভারতের সঙ্গে নদী নিয়ে যৌথ বৈঠক। সোনার বাজর দিন দিন পতন হচ্ছে। ঢাকা মহানগরসহ দেশের ৭ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)

অভিনেএী শমী কায়সার জামিন পেলেন।

আমারদেশ ২৪ ডেস্ক।
শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর শমী কায়সার কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে তিনি কাশিমপুর নারী কারাগার থেকে বেরিয়ে যান।গতকাল বৃহস্পতিবার অভিনেত্রী শমী কায়সারের জামিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির।তিনি জানান, উত্তরা পূর্ব থানার মামলায় তিনি জামিনে মুক্ত হয়ে কাশিমপুর নারী কারাগার থেকে বেরিয়ে যান।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তবে সোমবার জামিনের বিষয়টি সামনে আসে।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট উত্তরার আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার অন্তর্গত এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ সমর্থকরা গুলি চালায়। ওই সময় টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফসহ আরও অনেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
পরে ২২ আগস্ট জুবায়ের থানায় গিয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। শমী কায়সারও ওই মামলার আসামি ছিলেন।গত বছরের ৫ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শমী কায়সারকে উত্তরার সেক্টর-৪-এর বাসা থেকে আটক করে। পরদিন তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন