নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

রাজাখালীতে RAB অভিযান: এক হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ।

নিজস্ব প্রতিবেদক।

আজ সোমবার  সকাল থেকে অভিযান শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে। ভ্রাম্যমাণ অভিযানের সময় র‌্যাব-৭ বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে।

সূত্রে জানা গেছে, প্রায় এক হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পাশাপাশি কারখানা মালিকদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর এবং অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন হচ্ছে। এসব পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।” আজকের অভিযানে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। রাজাখালীর এ এলাকায় মোট চারটি কারখানায় অনুমোদনবিহীনভাবে পলিথিন তৈরি হচ্ছে এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে এসব কারখানা অনুমোদনবিহীন।

তিনি আরও বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি ঘোষণা করবেন। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আগে থেকেই সতর্ক করা হয়েছে।”র‌্য্যব সূত্রে জানানো হয়েছে, পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বিপণন বন্ধে তারা কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণ জানান, “প্রিন্টেড পলির উৎপাদনের অনুমতি থাকলেও এই কারখানায় ক্লিয়ার পলির উৎপাদন করা হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। এ কারণে নিষিদ্ধ পলিথিন জব্দ এবং জরিমানা করা হয়েছে।” যদিও কারখানার কর্মচারীরা দাবি করেছেন, তারা শুধুমাত্র নিত্যপণ্য ও গার্মেন্টসের কাজে ব্যবহারযোগ্য পলিই উৎপাদন করতো, যা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন অনুযায়ী করা হতো।

 

আরও পড়ুন