নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ঢাবি ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শুরু। নিষেধাজ্ঞা অমান্য ইলিশ বিক্রির অপরাধে ১ হোটেল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড। সব ধরনের যানবাহনে ফি জমা দেওয়ার বিশেষ সুযোগ দিয়েছে : বিআরটিএ। টিকিটের কালোবাজারিকে শনাক্ত: নৌমন্ত্রী। ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফেনীতে মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে ২ দিনের রিমান্ড। মাদকবিরোধী অভিযান চালিয়ে সম্প্রতি আলোচনায় আসেন: ইশরাক। জীবনের প্রথম আমজনতার তারেক ৪ দিনের সফরে জাপানে গেলেন। পটিয়া কুসুমপুরা অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধর- চমেক মৃত্যু।

টিকিটের কালোবাজারিকে শনাক্ত: নৌমন্ত্রী।

টিকিট অনলাইনে কিনে অন্যের কাছে বেশি দামে বিক্রি করা ঠেকানো কঠিন বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম,  টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং অনলাইন ব্যবস্থায় নতুন প্রযুক্তিগত পদক্ষেপ যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গতকাল সোমবার রাতে কমলাপুর রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, অনলাইনে টিকিট বিক্রি শুরুর সময় একসঙ্গে লাখ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। এতে ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি হয়, ফলে অনেক সাধারণ যাত্রী টিকিট পাওয়া থেকে বঞ্চিত হন।

তিনি জানান, ঈদের সময় প্রতিদিন ৩২ হাজার টিকিটের বিপরীতে ৩৬ থেকে ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। এত বিপুলসংখ্যক মানুষের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা সীমিত হওয়ায় সংকট তৈরি হয়।

রেলমন্ত্রী বলেন, একজন যাত্রী অনলাইনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন। আবার ১০ জন মিলে টিকিট কিনলে তাঁদের কাছে মোট ৪০টি টিকিট থাকতে পারে। পরে এসব টিকিট বেশি দামে বিক্রির প্রবণতা দেখা যায়। অনলাইনে কেনা টিকিট অন্যের কাছে হস্তান্তর করে বিক্রি ঠেকানো কঠিন হয়ে পড়ছে।

টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনলাইনে আগে প্রবেশ করলে আগে টিকিট কেনার সুযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত করেও টিকিট বিক্রির প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা পাওয়া যায়নি। তবে বর্তমান ব্যবস্থাকে পুরোপুরি ত্রুটিমুক্ত বলছেন না তিনি।

রেলমন্ত্রী রবিউল জানান, টিকিট বিক্রির ব্যবস্থায় থাকা ত্রুটিগুলো পর্যায়ক্রমে দূর করার চেষ্টা চলছে। একই সঙ্গে কালোবাজারি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করার বিষয়েও কাজ করা হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন