নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

ফোনীর প্রথম ট্রেন কক্সবাজার পর্যটনে।

ফেনীর প্রথমবার সরাসরি ট্রেনে চড়ে পর্যটন নগরী কক্সবাজার গেছেন ফেনীর যাত্রীরা।আজ মঙ্গলবার রাত আড়াইটায় ৪৭ জন যাত্রী নিয়ে কক্সবাজারগামী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি ফেনী স্টেশন ত্যাগ করে। এর আগে রাত ১টা ৫৫ মিনিটে ট্রেনটি ফেনী স্টেশনে এসে পৌঁছায়।

ফেনী থেকে এই নতুন রুটের যাত্রা শুরুর আগে ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহাম্মদ হারুনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের এই বর্ধিত রুটের আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

amardesh24.com

 

আরও পড়ুন