নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে, আজ মঙ্গলবার ২৭ অক্টোবর২৬ বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, বিদ্যুৎহীন হয়ে পড়ে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকও তবে এ বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।

পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। এ ছাড়া মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ঘটনার কারিগরি কারণ এখনো শনাক্ত করা যায়নি। বিদ্যুৎ সরবরাহ পর্যায়ক্রমে স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পাওয়ার গ্রিড পিএলসি আরও জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন,

জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন