নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ঢাবি ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শুরু। নিষেধাজ্ঞা অমান্য ইলিশ বিক্রির অপরাধে ১ হোটেল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড। সব ধরনের যানবাহনে ফি জমা দেওয়ার বিশেষ সুযোগ দিয়েছে : বিআরটিএ। টিকিটের কালোবাজারিকে শনাক্ত: নৌমন্ত্রী। ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফেনীতে মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে ২ দিনের রিমান্ড। মাদকবিরোধী অভিযান চালিয়ে সম্প্রতি আলোচনায় আসেন: ইশরাক। জীবনের প্রথম আমজনতার তারেক ৪ দিনের সফরে জাপানে গেলেন। পটিয়া কুসুমপুরা অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধর- চমেক মৃত্যু।

সব ধরনের যানবাহনে ফি জমা দেওয়ার বিশেষ সুযোগ দিয়েছে : বিআরটিএ।

সব ধরনের যানবাহন মালিকদের জন্য বকেয়া কর ও ফি জমা দেওয়ার বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কোনো ধরনের জরিমানা ছাড়া কেবল মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

গতকাল সোমবার বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরিমানা ছাড়া মূল কর ও ফি দিয়ে সব ধরনের যানবাহনের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, এটিই শেষ সুযোগ। নির্ধারিত সময়ের পর আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাই জরিমানা এড়াতে আগামী বৃহস্পতিবারের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের সব ধরনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নিতে যানবাহন মালিক ও চালকদের অনুরোধ জানানো হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন