নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ, দ্রুত ফল ঘোষণার দাবি শিক্ষার্থীদের।

আমার দেশ ২৪ ডেস্ক।
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা বন্ধ রেখে জরুরি সভা চলছে। আজ শুক্রবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন থেকে ভোট গণনা বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষকরা একটি জরুরি সভার আহ্বান করেন।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে। তারা অভিযোগ করেন, ভোটগ্রহণের এক দিন পরেও ফলাফল প্রকাশ না করা অগ্রহণযোগ্য।
শিবির-সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম মাজহার বলেন, ২১টি হলের ভোট গণনা শেষ হওয়া সত্ত্বেও এখনো জাকসুর ভোটগণনা শুরু হয়নি। এটি জাকসু বন্ধের পাঁয়তারা। আমরা দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা করে ফলাফল দিতে হবে। জাকসু বন্ধে পাঁয়তারা শিক্ষার্থীরা মেনে নেবে না।
স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ভোটের পর এক দিন পেরিয়ে গেলেও ফলাফল দিতে পারছে না নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে প্রমাণ হয়, নির্বাচন কমিশন ব্যর্থ। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলছি—ফলাফল দিতে হবে, নয়তো শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম

আরও পড়ুন