নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

চাঁদপুরে ইয়াবাসহ ডোম সুমন আটক।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৭০ পিস ইয়াবাসহ ডোম সুমন নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সে হাজীগঞ্জ পৌরসভাস্থ ৪নং ওয়ার্ড মহিমাবাদ গ্রামের কাশারী বাড়িতে বসবাস করেন।

এর আগে বৃহস্পতিবার হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোম সুমনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।আটকের পর তাকে হাজীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন