নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

নিউজ ডেস্ক।

দেশের শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছ আজ মঙ্গলবার এবারের পরীক্ষায় সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার বিস্তারিত প্রস্তুতি তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

পরীক্ষার্থী ও অংশগ্রহণের পরিসংখ্যান : এবারের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যার মধ্যে এক চমৎকার ভারসাম্য দেখা গেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সাধারণ শিক্ষা বোর্ড: ৯টি সাধারণ বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড: দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। কারিগরি শিক্ষা বোর্ড: ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ভোকেশনাল পরীক্ষায় বসছে।

বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর চিত্র : বরাবরের মতোই সবচেয়ে বড় পরীক্ষার্থী বহর ঢাকা শিক্ষা বোর্ডের। অন্যদিকে অন্যান্য বোর্ডেও পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। ঢাকা বোর্ডে  পরীক্ষার্থী ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। দিনাজপুর ও রাজশাহীতে যথাক্রমে ১ লাখ ৮১ হাজার এবং ১ লাখ ৭৭ হাজার জন। সিলেট ও বরিশালে তুলনামূলক কম পরীক্ষার্থী থাকলেও সংখ্যাটি ৮০ থেকে ৯০ হাজারের মধ্যে।

কেন্দ্র ও প্রতিষ্ঠানের প্রস্তুতি : ২০২৬ সালের এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে দেশজুড়ে ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। মাদরাসা ও কারিগরি বোর্ডের জন্য যথাক্রমে ৭৪২টি ও ৬৫৩টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন