নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্রগ্রাম সিডিএ চেয়ারম্যান।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্রগ্রাম (সিডিএ) চেয়ারম্যা প্রকৌশলী নুরুল করিম।এর আগে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সমন্বয় সভায় তিনি নগরবাসীর দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

সভায় সিডিএ চেয়ারম্যান বলেন, নগরবাসীর যে ভোগান্তি হয়েছে তা কর্তৃপক্ষ উপলব্ধি করছে এবং এ জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, চলমান খাল সংস্কার কাজের অংশ হিসেবে পানি প্রবাহ নিয়ন্ত্রণে অস্থায়ী বাঁধ দেওয়ায় অতিবৃষ্টির সময় পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হয়। ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

তিনি আরও বলেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে যেসব স্থানে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়েছে, সেগুলো সেনাবাহিনীর সহায়তায় অপসারণ করা হবে। এরপর পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নুরুল করিম বলেন, বড় ধরনের উন্নয়নকাজ বাস্তবায়নের সময় সাময়িক কিছু দুর্ভোগ তৈরি হয়। তবে এসব কাজ শেষ হলে নগরবাসী দীর্ঘমেয়াদে সুফল পাবে। তার দাবি, আগের বছরের তুলনায় এবার জলাবদ্ধতা পরিস্থিতির প্রায় ৫০ শতাংশ উন্নতি হয়েছে এবং আগামী বছর আরও ভালো ফল মিলবে।

প্রকল্প বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করেন সিডিএ চেয়ারম্যান। তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় পুরোনো স্থাপনা, বাজার ও বিভিন্ন অবকাঠামো অপসারণ করে কাজ এগিয়ে নিতে হচ্ছে। পাশাপাশি মামলা ও প্রশাসনিক জটিলতাও রয়েছে, যার কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে।

সভায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ঝুঁকি নিয়ে তারা কাজ করছে এবং এ জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। প্রকল্পের নানা সমালোচনার দায়ও সিডিএ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ৩৬টি খালে কাজ চলছে। গত মঙ্গলবার ও বুধবারের ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী, সিটি মেয়র এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে মাঠপর্যায়ে সিডিএ চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়ে সমালোচনা তৈরি হয়।চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছে সিডিএ।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন