নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছ।আজ বৃহস্পতিবার দুপুরের দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে।

এতে ১৩৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
জানা গেছে, বোর্ডের অধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে মোট ৭২ হাজার ৫২৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭১ হাজার ১৮৩ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৪০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ৮১ শতাংশ। জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চট্টগ্রাম জেলায় ৪০ হাজার ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৯৩২ জন অংশ নেয় এবং ৮৫ জন অনুপস্থিত ছিল।

কক্সবাজার জেলায় ৯ হাজার ৩৩৬ জনের মধ্যে ৯ হাজার ১২৭ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ২০৯ জন। রাঙামাটি জেলায় ২ হাজার ৯৫৬ জনের মধ্যে ২ হাজার ৯০৮ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৪৮ জন। খাগড়াছড়ি জেলায় ৩ হাজার ৫৩৩ জনের মধ্যে ৩ হাজার ৪৬৬ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৬৭ জন। বান্দরবান জেলায় ২ হাজার ৬৩২ জনের মধ্যে ২ হাজার ৫৫৭ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৭৫ জন। তবে, প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

amardesh24.com

 

আরও পড়ুন