নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন(ইসি)। আগামী ১০ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তি যাচাই ও নিষ্পত্তি শেষে ২৭ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা, গতকাল বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালা গত ২৬ জুন ২০২৫ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।

নীতিমালা অনুযায়ী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর (জেলা পরিষদ ছাড়া) নির্বাচনে ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করতে হবে।

ইসি জানিয়েছে, নির্বাচনের জন্য ভোটার এলাকার নাম স্পষ্টভাবে উল্লেখ করে প্রথমে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর ওই তালিকার বিষয়ে প্রাপ্ত দাবি ও আপত্তি গ্রহণ করে নির্ধারিত নীতিমালা অনুযায়ী সেগুলো নিষ্পত্তি করা হবে। পরে প্রস্তুত করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। তালিকার বিষয়ে দাবি-আপত্তি জানানোর শেষ সময় ১৮ আগস্ট। প্রাপ্ত দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ দিন ২৩ আগস্ট। আর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি ও ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভব হলে স্থায়ী ভোটকক্ষ ব্যবহারের উদ্যোগ নিতে হবে। ভবনের ভেতরে ভোটকক্ষ স্থাপন করা সম্ভব হলে অস্থায়ী ভোটকক্ষের প্রস্তাব এড়িয়ে সেভাবেই ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন