নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর উত্তরসূরি নিয়ে জল্পনা। নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যার অভিযোগ। রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে থাকা এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন। গত সাত দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিপ্রতি প্রায় ৪ গুণ। নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত। গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন : মির্জা আব্বাস। বান্দরবানে ২ পর্যটকের মরদেহ উদ্ধার।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর উত্তরসূরি নিয়ে জল্পনা।

প্রশ্ন এখন দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর উত্তরসূরি নিয়ে জল্পন যখন তুঙ্গে, ঠিক তখনই আজ শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির একাধিক জ্যেষ্ঠ নেতার ইঙ্গিত, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনই হতে পারে প্রধান আলোচ্য বিষয়। এমনকি এ দিনই এ বিষয়ে একটি সিদ্ধান্তও আসতে পারে।

গত শুক্রবার’শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময় বঙ্গভবনে বসা মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এই পরিবর্তনের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আরও জোরদার হয়েছে। সেই আবহেই বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক। স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে দল সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হবে।’ ‘এ সিদ্ধান্ত তো কারোর একার না। দেশ, সরকার, দল, জনগণ সব ক্রাইটেরিয়া মাথায় রেখে যেটি উপযুক্ত, সেটিই হবে’।

বিএনপির দলীয় সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য ব্যক্তিদের প্রোফাইল এরই মধ্যে প্রধানমন্ত্রীর হাতে পৌঁছেছে। তাদের শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং কর্মজীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। সর্বোচ্চ যোগ্যতাসম্পন্নদেরই প্রাধান্য দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে শনিবারের বৈঠকেই।

amardesh24.com

 

আরও পড়ুন