নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে প্রায় ৩৬ ভরি স্বর্ণ আটক। সমমানের পরীক্ষার ফলাফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ। পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে থাইল্যান্ড। দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত। নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন: মাদানী। ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাংককে টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর। বনানীর ২৬ তলা ভবনে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।

কাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে কাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।এ দিন সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোয় কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ ছুটি কার্যকর হচ্ছে। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে সার্বিক কোনো সরকারি সাধারণ ছুটি থাকছে না; এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

ছুটি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক নোটিশ জারি করেছে। নোটিশে বুধবার বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

হিজরি সফর মাসের শেষ বুধবার ইসলামিক সংস্কর্তিতে ‘আখেরি চাহার সোম্বা’ হিসেবে পালিত হয়। এ দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে দোয় মাহফিল, জিকির ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে।

amardesh24.com

 

আরও পড়ুন