নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণে স্কুলশিক্ষকসহ ৩ জন আহত। ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে জাতীয় ই-স্বাস্থ্য প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি। বাবা মা’র কবর জেয়ারত করেছেন : প্রধান মন্ত্রী তারেক রহমান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশের প্রশংসা করেছেন। আবেগঘন বার্তা দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির কন্যা। একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন: মির্জা ফখরুল। নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি।

মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি।

মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার সকাল ১১টার দিকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে উঠেছেন বলে জানা গেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবন এলাকায় পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে থাকেন।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের ভেতরে যান।  বঙ্গভবনেই বসবাস করবেন তিনি এবং এখান থেকেই দাপ্তরিক কাজ পরিচালনা করবেন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার বাধ্যবাধকতা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

amardesh24.com

 

আরও পড়ুন