নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণে স্কুলশিক্ষকসহ ৩ জন আহত। ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে জাতীয় ই-স্বাস্থ্য প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি। বাবা মা’র কবর জেয়ারত করেছেন : প্রধান মন্ত্রী তারেক রহমান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশের প্রশংসা করেছেন। আবেগঘন বার্তা দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির কন্যা। একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন: মির্জা ফখরুল। নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

সাবেক বিএনপি নেতা সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফুর রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে

এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে আজ সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে বলে জানা গেছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার সাবেক দেহরক্ষী ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস সাক্ষ্য দেন। তার সাক্ষ্যে ইলিয়াস আলী গুমের বিষয়টি উঠে আসে।

ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে ইমরুল কায়েস বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার আগে মহাখালী এলাকায় পরিচালিত একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে সাইফুর রহমানও উপস্থিত ছিলেন।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তাঁর সঙ্গে গাড়িচালক আনসার আলীও নিখোঁজ হন। ইলিয়াস আলী সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন