নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এখন থেকে কোনো প্রকার মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তি। লোহাগাড়ার গুরুত্বপূর্ণ দরবেশহাট-ডিসি সড়কটি বেহাল হয়ে পড়েছে। ১০ আসামিকে খালাস ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড। স্বর্ণের দাম বেড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ২০২৭ (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও সার্বিক জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে পারছে না। প্রতিবেশীকে হত্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে গলা কেটে হত্যা করেছে বাবা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণে স্কুলশিক্ষকসহ ৩ জন আহত।

প্রতিবেশীকে হত্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে গলা কেটে হত্যা করেছে বাবা।

কমলগঞ্জে প্রতিবেশীকে হত্যার মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে গলা কেটে হত্যর দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন শরীফ আলী। পরে এ হত্যাকাণ্ডের দায় প্রতিবেশী সালেক মিয়ার ওপর চাপানোর চেষ্টা করেন তিনি।

ঘটনার পর নিহত রুনার মা নেকজান বিবি বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। মামলার তদন্তে শরীফ আলীর সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে। পরে তাকে আটক করা হলে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ ১২ বছর ধরে চলা মামলার বিচার শেষে সোমবার আদালত শরীফ আলীকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি তোফায়েল আহমদ বলেন, প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনা থেকেই শরীফ আলী নিজের মেয়েকে হত্যা করেছিলেন। পরে স্ত্রীকে দিয়ে মামলা করালেও তদন্তে তাঁর নিজের সম্পৃক্ততা বেরিয়ে আসে।তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধ করে কেউ পার পাবে না, এটি আবারও প্রমাণিত হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন