সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় হাইকোর্টের রায়ে বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। একই সঙ্গে ১০ আসামিকে খালাস এবং ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে
আজ সোমবার দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ১০ এপ্রিল মারা যান তিনি।
এ ঘটনায় করা হত্যা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে আসামিদের আপিল ও জেল আপিল এবং রাষ্ট্রপক্ষের ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে হয়।দীর্ঘ শুনানি শেষে আজ মামলাটির রায় ঘোষণা করা হলো।
amardesh24.com









