বিতর্কিত ভূমিকা’ ও শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।এছাড়া, তাদেরকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত ৩ শিক্ষক হলেন—শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান লিটু এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান।
এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সিদ্ধান্তগুলো নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো, আলমোজাদ্দেদী আলফেছানী।
amardesh24.com









