নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল ওপুলিশের সংঘর্ষ। আইফোন ল্যাপটপসহ চীনের ৬ নাগরিককে আটক করেছে পুলিশ। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের বড় পরিচয়: আফরোজা। এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। দুই মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মার্কোস ইয়োরেন্তে। যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। ১২ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি হতে পারে। খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু। জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা দীর্ঘদিন ধরে চরম ঝুঁকির মধ্যে রয়েছে: সন্দ্বীপবাসী।

সরকারকে কটূক্তি করার অভিযোগে গাজীপুরে সিফাত নামের ১ তরুণকে আটক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ও সরকারকে কটূক্তি করার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামের এক তরুণকে আট করেছে পুলিশ, এ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে রাতভর বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে।

গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা-পুলিশ সিফাত আব্দুল্লাহকে আটক করে।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার  ওসি মো. গোলাম রব্বানী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রচার করে আসছিলেন।

সর্বশেষ বৃহস্পতিবার তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভিডিওতে সিফাত আব্দুল্লাহ দাবি করেন, চলতি মাসে তার বাসার বিদ্যুৎ বিল চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত উল্লেখ করার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ দেশের বিভিন্ন বিষয় নিয়েও মন্তব্য করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি গাছা থানা-পুলিশকে জানান। পরে পুলিশ রাতেই তাকে আটক করে থানায় নিয়ে যায়।

গাছা থানার ওসি মো. গোলাম রব্বানী জানান, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে আটক ওই তরুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

amardesh24.com

 

আরও পড়ুন