স্পোর্টস ডেস্ক।
এশিয়ান গেমসে ক্রিকেটের পুরুষ ও নারী বিভাগের ম্যাচের সূচি প্রকাশকরেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচগুলো, প্রতিযোগিতার সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
নারী ক্রিকেট দিয়ে শুরু হবে এবারের প্রতিযোগিতা। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কোয়ার্টার-ফাইনালের ম্যাচগুলো। এরপর ২০ সেপ্টেম্বর মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। ২২ সেপ্টেম্বর ব্রোঞ্জ পদকের ম্যাচের পর অনুষ্ঠিত হবে ফাইনাল।
নারী বিভাগের কোয়ার্টার-ফাইনালে ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় বাংলাদেশের মুখোমুখি হবে চীন। একই দিন দুপুর ২টায় পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। পরদিন ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং দুপুর ২টায় ভারত খেলবে স্বাগতিক জাপানের বিপক্ষে।
পুরুষ বিভাগের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় পাকিস্তানের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল। একই দিন দুপুর ২টায় ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। পরদিন ২৯ সেপ্টেম্বর সকাল ৯টায় শ্রীলঙ্কা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের সেরা দলের। দুপুর ২টায় বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের সেরা দল।
পুরুষ বিভাগের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। প্রথম সেমিফাইনাল সকাল ৯টায় এবং দ্বিতীয়টি দুপুর ২টায় শুরু হবে। এরপর ৩ অক্টোবর সকাল ৯টায় হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ। একই দিন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে সোনার পদকের ফাইনাল।
এবারের ড্র অনুযায়ী, পুরুষ বিভাগে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে কেবল ব্রোঞ্জ পদকের ম্যাচ কিংবা ফাইনালে। ফলে দুই দল সেমিফাইনালে জিতলে তাদের দেখা হবে শিরোপার লড়াইয়ে, আর সেমিফাইনালে কোনো এক দল হেরে গেলে ব্রোঞ্জের ম্যাচে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে।
এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসেও নারী ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল ভারত। শ্রীলঙ্কা রৌপ্যপদক অর্জন করে। আর পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ।
পুরুষ ক্রিকেটের সূচি
গ্রুপ পর্ব : ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর
২৮ সেপ্টেম্বর
সকাল ৯টা : পাকিস্তান বনাম ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল
দুপুর ২টা : ভারত বনাম ‘এ’ গ্রুপের রানার্সআপ
২৯ সেপ্টেম্বর
সকাল ৯টা : শ্রীলঙ্কা বনাম ‘এ’ গ্রুপের সেরা দল
দুপুর ২টা : বাংলাদেশ বনাম ‘বি’ গ্রুপের সেরা দল
১ অক্টোবর
সকাল ৯টা : প্রথম সেমিফাইনাল
দুপুর ২টা : দ্বিতীয় সেমিফাইনাল
৩ অক্টোবর
সকাল ৯টা : ব্রোঞ্জ পদকের ম্যাচ
দুপুর ২টা : ফাইনাল
নারী ক্রিকেটের সূচি
১৭ সেপ্টেম্বর
সকাল ৯টা : বাংলাদেশ বনাম চীন
দুপুর ২টা : পাকিস্তান বনাম থাইল্যান্ড
১৮ সেপ্টেম্বর
সকাল ৯টা : শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
দুপুর ২টা : ভারত বনাম জাপান
২০ সেপ্টেম্বর
সকাল ৯টা : প্রথম সেমিফাইনাল
দুপুর ২টা : দ্বিতীয় সেমিফাইনাল
২২ সেপ্টেম্বর
সকাল ৯টা : ব্রোঞ্জ পদকের ম্যাচ
দুপুর ২টা : ফাইনাল
amardesh24.com









