নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ৫৯ দিনে ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ভারত থেকে আসা ২০ বোতল মদ উদ্ধার করেছে: বিজিবি। প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রির পরিকল্পনা নিয়েছে: টিসিবি। মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে ২ জন নিহত। পাঁচ হাজারের বেশি সংস্থার সমন্বয়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। পরাজিত জামায়াত প্রার্থীর বাড়ীতে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন। শাহবাগে ৪ দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে: আসিফ মাহমুদ। বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু। বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু।

কেন্দ্রীয়  কর্মসংস্হান বিষয়ক সহ সম্পাদক  ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির  কেন্দ্রীয়  কর্মসংস্হান বিষয়ক সহ সম্পাদক  ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপি

গতকাল রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ  ভূইয়া এমপিকে

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতা পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।

পরে প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল  ওয়াদুদ ভূইয়া এমপি।

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি-সম্প্রীতি ও এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ওয়াদুদ ভূইয়া এমপির  এই দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

amardesh24.com

 

আরও পড়ুন