নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড। মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত। হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুর খবর। বিপুল পরিমানের ইয়াবাসহ RAB এর হাতে গ্রেপ্তার ১।

মায়ের মৃত্যুতে প্যারোলে ৫ ঘন্টার মুক্তি চিম্ময় দাশ।

মায়ের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ দিতে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অন্তর্বর্তীকালীন প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসন চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলের আবেদন অনুমোদন করে। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে তার প্যারোল মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মারা যান চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রাণী ধর। তার বয়স হয়েছিল ৭০ বছর। পরিবারের সদস্য অঞ্জন কুমার ধর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়।

হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও জীবনের শেষ সময়টি ছেলের স্মৃতিবিজড়িত পুণ্ডরীক ধাম আশ্রমে কাটানোর ইচ্ছা প্রকাশ করেন সন্ধ্যা রাণী ধর। তার সেই ইচ্ছার কথা বিবেচনা করে স্বজনরা তাকে আশ্রমে নিয়ে আসেন। সেখানেই বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মায়ের শারীরিক অবস্থার অবনতির পর পরিবারের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। মায়ের মৃত্যুর পর শেষবারের মতো বিদায় জানানো এবং ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে পুনরায় আবেদন জানানো হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো, জাহিদুল ইসলাম মিঞা প্যারোল অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়াত মায়ের শেষকৃত্যে ছেলের অংশগ্রহণের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তার ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোল মঞ্জুর করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে চিন্ময় কৃষ্ণ দাসকে হাটহাজারীর পুণ্ডরীক ধাম আশ্রমে নেওয়া হবে। সেখানে তিনি মায়ের শেষকৃত্যের ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।

amardesh24.com

 

আরও পড়ুন