নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদার গ্রেপ্তার। সাইবার প্রতারণা ও ভুয়া নথি তৈরির অভিযোগে ৪ জনকে আটক। সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে প্রত্যাহারের দাবি। যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি: মাহাদী আমিন। সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। রাঙামাটিতে ১০ দিনব্যাপী পর্যটন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। ৫ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ওসির গাফিলতি : স্বরাষ্ট্র মন্ত্রী। বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী নিহত। প্যাকেট প্রস্তুতের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

রাঙামাটিতে ১০ দিনব্যাপী পর্যটন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।

রাঙামাটিতে ১০ দিনব্যাপী পর্যটন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ রোববার সকাল ১০টায় রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি জানান, পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্পের প্রসারের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যেই এ মেলার আয়োজন। এতে বিশেষ করে স্থানীয় নারী উদ্যোক্তাদের নিজস্ব উৎপাদিত নানা সামগ্রী প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। নারী উদ্যোক্তারা যাতে নিজেদের প্রচেষ্টায় আরও এগিয়ে যেতে পারেন, সে জন্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা অব্যাহত রাখার কথা তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী সেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক শ্বাশৎ চাকমা রিংকু, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং নন্দিতা দাশ।

১০ দিনব্যাপী এ মেলায় পাহাড়ি অঞ্চলের কৃষি, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী হস্তশিল্প সংবলিত প্রায় ৫০টি স্টল স্থান পেয়েছে। পার্বত্য অঞ্চলের নারীদের নিজ হাতে তৈরি নান্দনিক পোশাক ও ঐতিহ্যবাহী নানা সামগ্রী পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।

amardesh24.com

 

আরও পড়ুন