নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মরক্কোর প্রথম নারী সরকার প্রধান হলেন ফাতিমা জাহরা। নিয়মিত শারীরিক পরিশ্রম ও জীবনযাত্রায় পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ। প্রায় ১২টি ঠিকানায় একযোগে এই তল্লাশি শুরু করে। ধনী অভিনেতা হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। নারীর গোসলের গোপনে ধারণ করে ১৫ লাখ টাকা চাঁদাদাবি গ্রেপ্তার ১। তিন দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন আটক। ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রোপ্তার করেছে পুলিশ। নানা সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ফ্রান্সে। বিভিন্ন সুবিধা দেওয়ার বিনিময়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।

২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রোপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক।

মানিকগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে উপজেলার পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাইলজুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঘিওর থানা পুলিশ সূত্রে জানা যায়, বাইলজুরী এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পরে ‘টিপু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর সামনে পাকা সড়ক থেকে মাদকদ্রব্যসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঘিওর এলাকার মোঃ শহিদুর রহমানের ছেলে মোঃ সাদিকুর রহমান বাবু (৩০) এবং দৌলতপুর থানার ধামশ্বর গ্রামের মৃত হরমুদ বেপারীর ছেলে মোঃ মতিয়ার (৪৫)।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর ঘিওর থানায় মামলা নম্বর ১৩ দায়ের করা হয়।তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন