নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

পোশাক শ্রমিকের বেতন বেড়েছে।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ সিদ্ধান্ত নেয় নিম্নতম মজুরি বোর্ড।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে এ বিষয়ে সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে মজুরি নির্ধারণ করা হয়।

তিনি আরও জানান, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন