বিআরটিএ কার্যালয় আসলে মনে হয় দুযোগে এসেছি অশান্তি আর অশান্তি শান্তির জায়গা খুঁজতে গেলাম তাও শান্তি নেই জমির আহমেদ নামে এক ভুক্তভোগী বলেন, ‘বিআরটিএর বর্তমান কার্যক্রম দেখে মনে হচ্ছে, বাংলাদেশের মধ্যে একমাত্র সৎ ও ঘুষ ছাড়া সেবা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিআরটিএ।
গাড়ির বিভিন্ন কাগজপত্রের কাজ করতে আসা সুজন মল্লিকও নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমি এক টাকা ছাড়া সব কাজ করে যাচ্ছি। এত পরিবর্তন আগে দেখিনি। পরিচালক শফিক স্যার আসার পর বিআরটিএ সব ক্ষেত্রে শুধু পরিবর্তন আর পরিবর্তন।’
সেবাপ্রত্যাশীদের এমন অভিজ্ঞতায় চট্টগ্রাম বিআরটিএর সাম্প্রতিক কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে দালালনির্ভরতা, অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও সেবা পেতে দীর্ঘসূত্রতার অভিযোগে আলোচিত প্রতিষ্ঠানটিতে এখন প্রযুক্তিনির্ভর সেবা এবং গ্রাহকবান্ধব কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের ভাষ্য, পরিচালক শফিকুজ্জামান ভূঞা দায়িত্ব নেওয়ার পর গ্রাহকদের ভোগান্তি কমানোকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন।
চট্টগ্রাম বিআরটিএর পরিচালক শফিকুজ্জামান ভূঞার মতে, প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে সেবাপ্রত্যাশীদের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। এ কারণে গ্রাহকদের দালালের ওপর নির্ভর না করে নির্ধারিত নিয়মে নিজের কাজ নিজে করার আহ্বান জানিয়েছেন তিনি।
শফিকুজ্জামান ভূঞা বলেন, ‘এখন সবকিছু প্রযুক্তির মাধ্যমে হয়, সেবা নিতে এসে কেউ দালালের খপ্পরে পড়বেন না, আপনারা সরাসরি বিআরটিএ কার্যালয়ের মাধ্যমে নির্ধারিত নিয়মে সেবা নিন। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা নিন।’
তিনি আরও বলেন, গ্রাহকসেবায় হয়রানির কোনো সুযোগ থাকা উচিত নয়। মানুষ সরকারি প্রতিষ্ঠানে আসেন সেবা পাওয়ার জন্য, বাড়তি ভোগান্তির শিকার হতে নয়। তাই প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবাপ্রত্যাশীরা যেন নির্ধারিত ফি দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত সেবা পান, সেটিই তাঁর অগ্রাধিকার।
এদিকে, সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিদিন কতজন গ্রাহক সেবা পাচ্ছেন, কত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি হচ্ছে, অভিযোগের সংখ্যা কত এবং সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এসব তথ্য নিয়মিত প্রকাশের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। এতে সেবার পরিবর্তনের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।
চট্টগ্রাম বিআরটিএর পরিচালক শফিকুজ্জামান ভূঞার প্রযুক্তিনির্ভর সেবার বার্তা এবং গ্রাহকদের ইতিবাচক অভিজ্ঞতা প্রতিষ্ঠানটি নিয়ে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তবে সেবাপ্রত্যাশীদের চাওয়া, স্বচ্ছতা ও জবাবদিহির এই ধারা যেন অব্যাহত থাকে।
সাধারণ মানুষের প্রত্যাশা, বিআরটিএতে কাজ করতে গিয়ে কাউকে যেন দালালের দ্বারস্থ হতে না হয়, ঘুষ দিতে না হয় কিংবা অযথা হয়রানির শিকার হতে না হয়। সরকারি এই প্রতিষ্ঠানটি যেন সত্যিকার অর্থেই জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
amardesh24.com





