নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

অন্যায়, নির্যাতন বা নিপীড়নের কারণ হয়ে না দাঁড়ায়: ইশরাক।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে ক্ষমতা যেন কারও ওপর অন্যায়, নির্যাতন বা নিপীড়নের কারণ হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে স্পষ্ট ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে নীতি ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে।

গতকাল রাতে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত ‘এসো হে প্রজন্মের যোদ্ধারা পরিচিত হই একে অপরের সাথে’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে। আজও একই আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে ক্ষমতা যাতে কারও ওপর অন্যায়, নির্যাতন বা নিপীড়নের কারণ না হয়, সে জন্য স্পষ্ট ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, দেশের জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাদের ওপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। একদিকে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, অন্যদিকে বাংলাদেশকে যে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল এবং অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছিল, সেখান থেকে দেশকে উদ্ধার করতে হবে।

বাংলাদেশকে উন্নত ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ইশরাক হোসেন বলেন, এসব কাজ করতে হলে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে রাজনীতি করতে হবে।

amardesh24.com

আরও পড়ুন