নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বন্দরে এনসিটি চালাবে বিদেশি অপারেটর, চুক্তির মেয়াদ ১৫ বছর। মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। চট্রগ্রামে চলন্ত ট্রেনে উঠার সময় কাটা পড়ে সাবেক ছাএলীগ নেতার মৃত্যু। রেলওয়ের পরিত্যক্ত বগিতে আগুন। শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। ইসলামি মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না: রাশেদ খাঁন। মেজর আক্তারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবী চান জামায়াত আমির। ১০ কোটি ব্যারেল পর্যন্ত ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়ার উদ্যোগ। ভারতে ভোটারের নাম বাদ দেওয়াতে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি। পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন ও বগির সংযোগকারী হুক ছিঁড়ে গেছে।

রেলওয়ের পরিত্যক্ত বগিতে আগুন।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ারা কুণ্ডলী দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাবাজারে রেলের একটি বগিতে ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর আসে। দ্রুত বন্দর স্টেশনের একটি এবং আগ্রাবাদ স্টেশনের দুইটি অগ্নিনির্বাপণকারী গাড়ি পাঠানো হয়।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত হওয়ায় বগিগুলো অনেক বছর ধরে পড়ে ছিল এবং সেখানে মাদকাসক্তরা আড্ডা জমাত, এর আগে এ বছরের এপ্রিল মাসে একই জায়গায় দুটি বগিতে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় তারা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে।

amardesh24.com

 

আরও পড়ুন