নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বন্দরে এনসিটি চালাবে বিদেশি অপারেটর, চুক্তির মেয়াদ ১৫ বছর। মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। চট্রগ্রামে চলন্ত ট্রেনে উঠার সময় কাটা পড়ে সাবেক ছাএলীগ নেতার মৃত্যু। রেলওয়ের পরিত্যক্ত বগিতে আগুন। শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। ইসলামি মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না: রাশেদ খাঁন। মেজর আক্তারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবী চান জামায়াত আমির। ১০ কোটি ব্যারেল পর্যন্ত ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়ার উদ্যোগ। ভারতে ভোটারের নাম বাদ দেওয়াতে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি। পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন ও বগির সংযোগকারী হুক ছিঁড়ে গেছে।

চট্রগ্রামে চলন্ত ট্রেনে উঠার সময় কাটা পড়ে সাবেক ছাএলীগ নেতার মৃত্যু।

চট্রগ্রামে চলন্ত ট্রেনে উঠার সময় কাটা পড়ে ফখরুদ্দিন বাবলু নামে সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে এর আগে বৃহস্পতিবার দুপুরে ষোলশহর রেলস্টেশনে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেন থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত ফখরুদ্দিন বাবলু চট্টগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
নিহত ফখরুদ্দিন বাবলুর বাড়ি সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে বলে জানিয়েছে পুলিশ। তার পিতার নাম সিদ্দিক আহমদ।

তিনি আশির দশকে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ষোলশহর রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন বাবলু। এসময় ট্রেন এলে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ পা ফসকে চাকার নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ষোলশহর স্টেশনে পর্যটক ট্রেন থামে না। তিনি চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছিলেন।

রেলওয়ে পুলিশের ষোলশহর ফাঁড়ির ইনচার্জ অসীম চন্দ্র ধর জানিয়েছেন, দুপুরে কক্সবাজারমুখী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি ষোলশহর স্টেশন পার হচ্ছিল। এ সময় স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রেললাইন পার হচ্ছিলেন ফখরুদ্দিন। একপর্যায়ে দ্রুতগতির ট্রেনটির সঙ্গে ধাক্কা লেগে তার শরীরের একাংশ ট্রেনের নিচে চলে যায়।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের লোকজন জানান। বর্তমানে তিনি নগরীর চকবাজার হাজী মকবুল সওদাগর লেনে বসবাস করতেন, তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের পরিবার জানিয়েছে, গতকাল রাত ১০টায় কাঞ্চনায় স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন