নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান। জামায়াত নেতা আক্তারুজ্জামানের একদিনের রিমান্ড। ব্যাংককের পানি নিষ্কাশনব্যবস্থা সাধারণত ঘণ্টায় প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টি সামলাতে পারে। বাংলাদেশ ক্রিকেট দলকে, শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে সেমিফাইনাল। দেশের দলের ক্ষতি করছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত তাদের জন্য বড় সতর্কবার্তা। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের কাছে কোনো বিকল্প ছিল না। রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের নতুন চালান। ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান। ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ রাজধানীর ৪টি নামি বারে বিশেষ অভিযান।

দেশের দলের ক্ষতি করছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত তাদের জন্য বড় সতর্কবার্তা।

সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের বিষয়ে প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অনেকের জন্যই একটি বড় সতর্কবার্তা।

এর আগে শুক্রবার তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিভিন্নভাবে যারা সরকারের নাম ভাঙিয়ে দেশের এবং দলের ক্ষতি করছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত তাদের জন্য বড় সতর্কবার্তা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজ, খালেদা জিয়ার স্যাক্রিফাইস এবং তারেক রহমানের দেখানো স্বপ্নের প্রতি আস্থা রেখে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং ব্যক্তিগতভাবে কারও স্বার্থ রক্ষা, চাঁদাবাজি বা অপকর্মের দায়ভার সরকার বা আমরা নেব না।’

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘিরে আলোচনায় এসেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। পরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জাতীয় আলোচনায় এলেও মিরপুরের স্থানীয় রাজনীতিতে ফেরদৌসী আহমেদ মিষ্টি দীর্ঘদিনের পরিচিত মুখ।

amardesh24.com

 

আরও পড়ুন