নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা। পুলিশ কর্মকর্তার সহায়তায় প্রাইভেটকারে চড়ে পালিয়েছেন শীর্ষ মাদক কারবারি। এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে। আগ্রহী বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ আসছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আজ। এসএমই ও কৃষি খাতে প্রণোদনার ঋণ বিতরণ শুরু হয়েছে। শিশুদের মাত্র এক টাকার বিনিময়ে পড়িয়ে আসা এই শিক্ষাব্রতীকে বিশ্ব শিক্ষক দিবস। তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান। ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোল উৎসব করেছে ইংল্যান্ড।

পুলিশ কর্মকর্তার সহায়তায় প্রাইভেটকারে চড়ে পালিয়েছেন শীর্ষ মাদক কারবারি।

প্রিজন ভ্যান থেকে শৌচাগারে যাওয়ার কথা বলে নয়, পুলিশ কর্মকর্তার সহায়তায় প্রাইভেটকারে চড়ে পালিয়েছেন শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই), প্রিজন ভ্যানের চালক ও পিচ্চি রাজার বোনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃতরা হলেন- এসআই প্রবীর কুমার, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমা।

পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালত থেকে ২৯ জন আসামিকে নিয়ে কাশিমপুর কারাগারে ফেরার পথে ঢাকার তাঁতীবাজারে ভ্যানটি থামানো হয়। সেখানে দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার প্রিজন ভ্যানের চাবি নিয়ে পিচ্চি রাজাকে নিচে নামিয়ে আনেন এবং আগে থেকে প্রস্তুত থাকা একটি প্রাইভেটকারে তুলে দেন। পরবর্তীতে আসামি শৌচাগারে যাওয়ার কথা বলে বাইমাইল এলাকা থেকে পালিয়ে গেছে বলে নাটক সাজানো হয়।

প্রাথমিক ঘটনার পর দায়িত্ব অবহেলার দায়ে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। তদন্তে আসল তথ্য বেরিয়ে এলে তাঁদের মধ্য থেকে দুই পুলিশ সদস্য ও আসামির বোনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ মে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া এই শীর্ষ মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পলাতক পিচ্চি রাজাকে গ্রেপ্তার এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা নিশ্চিতে অভিযান চলছে।

amardesh24.com

 

আরও পড়ুন