নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ষোলশহর বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ। স্বাধীনতা রক্ষার চেতনা, সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা: ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। কুমিল্লা- কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুঘটনায় মৃত্যু ২ আহত ৩০। নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ: শফিকুর রহমান। বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর।

শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি।

স্পোর্টস ডেস্ক।

শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। প্রস্তুত বিদায়ের মঞ্চ। মেসির ২১ বছরের আন্তর্জাতিক পথচলার শেষ অধ্যায় দেখতে বুয়েনস আইরেসে ছুটে যাচ্ছেন অসংখ্য ভক্ত-সমর্থক। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মেসিভক্তদের সবার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় আর্জেন্টিনার জনপ্রিয়তা সব সময়ই তুঙ্গে। তাই এই অঞ্চলের সমর্থকদের আগ্রহ, কীভাবে দেখা যাবে মেসির শেষ ম্যাচ।

বাংলাদেশসহ এই অঞ্চলের কোনো টেলিভিশন চ্যানেল আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি। তবে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫, ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডিতে ম্যাচটি দেখা যাবে। এজন্য নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিতে হবে। আপাতত এটিই ম্যাচটি দেখার প্রধান বৈধ উপায়।

এ ছাড়া তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপের মাধ্যমেও অনেকে খেলা দেখে থাকেন। স্পোর্টসপাই ও ক্রীড়া টিভির মতো অ্যাপসে ম্যাচটি দেখার সুযোগ থাকতে পারে। তবে এসব অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং সব সময় নির্বিঘ্নে খেলা দেখা যায় না।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের পথচলার ইতি ঘটবে।

আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ৬ অক্টোবর মঙ্গলবার রাত ৮টায়। বাংলাদেশ সময় অনুযায়ী মেসির বিদায়ী ম্যাচ শুরু হবে ৭ অক্টোবর বুধবার ভোর ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে।

৬ অক্টোবরের রাত পেরিয়ে বাংলাদেশে যখন নতুন দিনের সূচনা হবে, তখনই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি।

amardesh24.com

আরও পড়ুন