নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেল।

আজ বুধবার সকাল ১১টায় শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেটস্থ ১৮ এপিবিএন রাঙ্গামাটির কনফারেন্স রুমে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টের টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর এবং এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙ্গামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক মোঃ এনায়েত করিম, পিপিএম-সেবা। এছাড়া অনুষ্ঠানে ১৮ এপিবিএনের পুলিশ পরিদর্শকগণ এবং সাইবার ক্রাইম সেলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সেপ্টেম্বর মাসে ১৮ এপিবিএন সর্বমোট ৪২৭টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে নিবিড়ভাবে কাজ করেছে। ১৮ এপিবিএন, রাঙ্গামাটির তথ্য-প্রযুক্তি ও সাইবার ক্রাইম সেলের সদস্যদের আপ্রাণ চেষ্টায় এ সাফল্য অর্জিত হয়। আধুনিক প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে দুজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যকরী সহায়তা প্রদানের পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমেও এক নাগরিককে জরুরি সেবা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে ও মোবাইল সংক্রান্ত অপরাধ দমনে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল নিরলস কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন এবং ভুলবশত পাঠানো টাকা ফেরত পেয়ে উপস্থিত সাধারণ নাগরিকেরা ১৮ এপিবিএনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাইবার ক্রাইম সেলের পেশাদারিত্বের প্রশংসা করেন।

amardesh24.com

 

আরও পড়ুন