নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদিতে ২ বাংলাদেশীসহ ১২ জন নিহত। মহান সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সারাদেশ  ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু। পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। উড়োজাহাজের জরুরি অবতরণকে কেন্দ্র করে বন্ধ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী। রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

চট্টগ্রামের হাটহাজারীতে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো, জাহিদুল ইসলাম মিঞা গতকাল শনিবার উপজেলার ফটিকা সর্বজনীন পূজামণ্ডপে গিয়ে তিনি সিসিটিভি ক্যামেরা, প্রতিমা তৈরির অগ্রগতি ও দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবার চট্টগ্রামে ২ হাজার ৫৯৩টি স্থানে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে মহানগরে ২৭১টি এবং ১৫টি উপজেলায় ২ হাজার ৩২২টি। মোট আয়োজনের মধ্যে ১ হাজার ৯০৯টি সর্বজনীন পূজা ও ৬৮৪টি ঘটপূজা রয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয় সভা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় একটি মনিটরিং গ্রুপও গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘আয়োজকেরা হয়তো এক মাস পরিশ্রম করে একটি অনুষ্ঠান সাজান। কিন্তু অনেক দর্শনার্থী এক বছর ধরে সেই অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকেন। তাঁদের প্রত্যাশা পূরণ করতে না পারলে আয়োজনের সার্থকতা থাকে না।’

সরকারি সহায়তা প্রসঙ্গে তিনি জানান, এবার প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ১০০ কেজি করে বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর ‘রেইনবো নেশন’ ধারণার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো জনগোষ্ঠীকে পেছনে রেখে সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে জেলা প্রশাসক বলেন, এক এলাকার ঘটনার ছবি বা ভিডিও অন্য এলাকার ঘটনা হিসেবে প্রচার করা হয়। তাই তথ্য প্রকাশের আগে সত্যতা যাচাই করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও সবার সহযোগিতা চান তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন