রাজধানীতে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিমকে (৪৩ পল্লবী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩।
গতকাল ববার দুপুর ২টা ৫৫ মিনিটে মিরপুর-১১-এর বাউনিয়াবাঁধের পুকুরপাড় এলাকায় মো, আলীর অটোরিকশার গ্যারেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-৩-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার সেলিম ইসলামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে। তাঁর বাবার নাম মো. আব্দুল আজিজ ওরফে লাল মুন্সী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের ১৭ জুন জামালপুরের ইসলামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৮ ধারায় সেলিম ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এসআরবি সদস্যরা জানায়, মামলা হওয়ার পর থেকেই সেলিম ইসলাম দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে চলাফেরা করতেন। দিনাজপুরের বীরগঞ্জ থানা থেকে পাঠানো অধিযাচনের ভিত্তিতে এসআরবি-৩-এর একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
amardesh24.com









