নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

খেলাকে কেন্দ্রকরে ২ গ্রামবাসীর সংঘর্ষ।

খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে, জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ঘোষেরচর এলাকার মাঠে ফকিরকান্দি গ্রামের মধ্যকার ফুটবল খেলা চলাকালীন সময়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফকিরকান্দির লোকজন ঘোষেরচরের হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

পরে সন্ধ্যার পর টর্চের আলো জ্বালিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটানিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশের প্রায়শতাধিক সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।এসময় ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকরয়েছে, তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।amardesh24.com

 

আরও পড়ুন