নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক।

বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকালনশনিবার ঘোষিত এই দলে প্রথম টেস্টের স্কোয়াড থেকে এসেছে একটি পরিবর্তন। মুমিনুল হকের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান।

কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল। কনকাশন প্রটোকল অনুযায়ী, কোনো খেলোয়াড়ের কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে তাকে বাধ্যতামূলকভাবে ন্যূনতম সাত ক্যালেন্ডার দিন খেলা থেকে দূরে থাকতে হয়। সেই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি অভিজ্ঞ এই ব্যাটারকে।

সিলেটে ৫ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হারের পর সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

amardesh24.com

 

আরও পড়ুন