নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নির্ধারিত আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি জিয়া রনি এনসিপি নেতা। নাগেশ্বরীতে ১১,৭০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার। আলোচিত চিএনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বৈধ কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা। ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ আইন শৃঙ্খলা বাহিনীকে: স্বরাষ্ট্রমন্ত্রী। ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবালকে গ্রেপ্তার করেছে : ডিবি পুলিশ।

১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, এ ছাড়া ৪টি প্রকল্পের অনুমোদন স্থগিত রেখে সেগুলো আরও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।

স্থগিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক ও ফুটপাত উন্নয়ন, প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট এবং মেট্রো ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প। এসব প্রকল্প পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশের জন্য বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনা, তিতাস গ্যাসক্ষেত্রে দুটি উন্নয়ন গ্যাসকূপ খনন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন, ৫টি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন এবং বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খাল পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্প।

এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের কয়েকটি প্রকল্প অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন দেওয়ায় সেগুলো একনেক বৈঠকে অবহিত করা হয়।

আদেশ২৪বিডি।

আরও পড়ুন