নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ।

রাজধানীর (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গাড়িচালক রয়েছেন বলে জানা গেছে।আজ মঙ্গলবার বেলা ২: ৩০ ঘটিকার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, বিস্ফোরণস্থলের পাশেই তিনি নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন। বেলা ১টা থেকে ২টার মধ্যে পাশের গাড়িটির চালক দুপুরের খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অন্য একটি সূত্র দুজন আহত হওয়ার তথ্য জানিয়েছে, এ সময় একটি গাড়ির কাচও ভেঙে যায়, তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ককটেলটি ভবনের ওপরের দিক থেকে ছোঁড়া হয়েছে বলে অনেকে দাবি করেছেন।amardesh24.com

 

আরও পড়ুন