নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সাময়িক অভিযান শুরু পর ৫ বছরে ৪ লাখ রুশ সেনা নিহত।

আন্তর্জাতিক ডেস্ক।

পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রায় ৫, বছরে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের হ্যাকার সংগঠন ‘সাইলেন্ট ক্রো’ এসব তথ্য সংগ্রহ করেছে। পরে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদসহ তথ্যভান্ডারটি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ কয়েকটি গণমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যু সনদে সরাসরি যুদ্ধের কারণে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। সরকারি মৃত্যুর কারণসংক্রান্ত কোড কিংবা যুদ্ধ ও সামরিক অভিযানের লিখিত বিবরণের মাধ্যমে এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ১ নভেম্বর দুই হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের তথ্যভান্ডারে সাইবার হামলার কথা জানায়। পরে সপ্তাহান্তে এসব তথ্য প্রকাশ করা হয়। রসস্ট্যাট সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি স্বীকার করলেও সংবেদনশীল কোনো তথ্য চুরি হওয়ার দাবি অস্বীকার করেছে। ফাঁস হওয়া তথ্যভান্ডারটি যুদ্ধের ময়দানে রাশিয়ার প্রাণহানির একটি বিস্তারিত চিত্র দিয়েছে।

এত দিন রুশ সরকার এই ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখার চেষ্টা করেছে। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর থেকে দেশটি আনুষ্ঠানিকভাবে সেনা নিহতের কোনো হিসাব প্রকাশ করেনি। সামরিক হতাহতের তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচনা করে মস্কো।

amardesh24.com

 

আরও পড়ুন