নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বেশি সময়ের অবসান ঘটিয়ে আগামী বছর ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ দল।

স্পোর্টস ডেস্ক।

২০১০ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এক যুগেরও বেশি সময়ের অবসান ঘটিয়ে আগামী বছর ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ দল।

মাস কয়েক আগে ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে।

লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন অনুষ্ঠিত হবে একমাত্র এই টেস্ট। হবে একটি প্রস্তুতি ম্যাচও। তবে এই সিরিজের আগে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচসহ টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

যদিও এটির সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, দ্রুতই সবকিছু চূড়ান্ত করে জানানো

amardesh24.com

 

আরও পড়ুন